বিশ্ববাংলা
নিউইয়র্কে বাংলদেশি নৃত্যশিল্পীর মৃত্যু

নিউইয়র্কে অনুপ নামের এক বাংলদেশি নৃত্যশিল্পী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত সোমবার নিউইয়র্কের নিজ বাসায় হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন তিনি। এসময় স্বজনরা ইমার্জেন্সি নাম্বারে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকেন। চিকিৎসাকর্মীরা এসে প্রাথমিক পর্যবেক্ষণেই তাকে মৃত ঘোষণা করেন।
অনুপের দেশের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী রোগে আক্রান্ত ছিলেন। অনুপের ভগ্নিপতি জানান, সে যুক্তরাষ্ট্রে দেশীয় সংস্কৃতির চর্চা করতো। বিশেষতঃ উপমহাদেশীয় কথক নৃত্যে তার পারদর্শীতা ছিলো।
“অনুপ দাস ড্যান্স একাডেমী” নামক একটি প্রতিষ্ঠানে তিনি ছেলেমেয়েদেরকে দেশীয় ধারার নৃত্য শিক্ষা দিতেন। তার মৃত্যুতে পরিবার সহ শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার শেষকৃত্য অনুষ্ঠানের জন্য নিউজার্সি শ্মশানকে নির্ধারণ করা হয়েছে।



