বিশ্ববাংলা

অস্ট্রেলিয়া সরকারের স্বীকৃতি পেলেন বাংলাদেশের নোমান শামীম

অস্ট্রেলিয়ার সিডনীতে করোনাকালীন সময়ে অসহায় প্রবাসীদের মধ্যে খাদ্য সরবরাহের জন্য সরকারী স্বীকৃতি পেলেন বাংলাদেশের নোমান শামীম। এ স্বীকৃতির ফলে প্রবাসে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, সিডনীর এমপি ওয়েণ্ডি লিণ্ডসি ও কাউন্সিলর জর্জ  জাকিয়া দুর্যোগকালীন জনসেবামূলক কাজের জন্য তার হাতে এ স্বীকৃতিপত্র তুলে  দেন। সিডনীর লাকেম্বায় প্রায় দুইমাস ধরে অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীমের নেতৃত্বে অসহায় প্রবাসীদেরকে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে।

এই কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে কাজ হারিয়ে বিপুল সংখ্যক প্রবাসী বেকার হয়ে পড়েন।  প্রবাসীদের এমন দুঃসময়ে তাদের পাশে দাড়ানোয় এ স্বীকৃতি দেয়া হলো নোমান শামীমকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button