বিশ্ববাংলা

পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত

পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে তারিক আহসানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্তুগালে বর্তমান রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর বদলে তারিক আহসান নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।

তিনি বিসিএস নবম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং কর্মজীবনে তিনি শ্রীলঙ্কা, নিউইয়র্ক, রিয়াদ, জাকার্তা ও বার্লিনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি আন্তর্জাতিক সংস্থা আইও’র মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন। তারিক আহসান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি হেগের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ে পোস্ট-গ্রাজ্যুয়েট ডিপ্লোমা করেছেন।

তিনি নিউইয়র্ক ও সিঙ্গাপুরে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন। ব্যক্তিগত জীবনে তার স্ত্রী ও একটি মেয়ে রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button