দেশবাংলা

আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট পণ্য নিতে শুরু করেছে ভারত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট পণ্য নিতে শুরু করেছে ভারত। বৃহস্পতিবার সকালে ট্রানজিটের প্রথম চালানের ১০৩ মেট্রিক টন রড ও ডাল নিয়ে ৪টি টেইলর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে।

আগরতলা স্থলবন্দরে ত্রিপুরারাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে প্রথম চালানটি গ্রহন করে ভারত। চট্টগ্রাম নৌ বন্দর ও বাংলাদেশের মহাসড়ক ব্যবহার করে প্রথমবারের মত পরীক্ষামূলক ট্রানজিট প্রক্রিয়ায় ভারতের কোলকাতা থেকে এই পন্য যাচ্ছে ত্রিপুরা ও আসাম রাজ্যে।

এই পণ্যের সিএন্ডএফ এজেন্ট ও লজিস্টিকস আক্তার হোসেন বলেন,৫৩ দশমিক ২৫ মেট্রিক টন রড ও ৪৯ দশমিক ৮৩ মেট্রিক ডাল নিয়ে চট্টগ্রাম নৌ বন্দর থেকে সড়ক পথে ৪টি টেইলর আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ সকালে ভারতে প্রবেশ করে।

ডাল গ্রহন করবে ভারতের গৌহাটির প্রতিষ্ঠান ইটিসি অ্যাগ্রো প্রসেসিং ও রড গ্রহন করবে আগরতলার এস এম কর্পোরেশন লিমিটেড।

সংশ্লিষ্ট খবর

Back to top button