বিশ্ববাংলা

বৈধতার সময় বাড়ালো বাহরাইন

বাহরাইনে করোনা ভাইরাসের কারণে অবৈধ হয়ে পড়া প্রবাসীদেরকে বৈধ হওয়ার জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়েছে দেশটির সরকার।

ভিজিট ভিসায় বাহরাইনে গিয়ে অনেকেই লকডাউনে আটকে পড়ে তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে অবৈধ হয়ে পড়েন। তারা যাতে ভিসার মেয়াদ নবায়ন করে বৈধ হতে পারে, অথবা নিজ দেশে ফিরে যেতে পারে, সেজন্য ইতিপূর্বে বাহরাইন সরকার তাদেরকে ২১ জুলাই পর্যন্ত সময় বেধে দিয়েছিলো।

কিন্তু প্রবাসীদের কল্যাণের কথা চিন্তা করে সরকার এই মেয়াদ আবারও বাড়িয়ে ২১ অক্টোবর পর্যন্ত করেছে। এর পাশাপাশি যাদের ভিজিট ভিসার মেয়াদ এখনও উত্তীর্ণ হয়নি, তাদেরকে কোনো ফি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে।

মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, বাহরাইন সরকার প্রবাসীদের সমস্যাগুলোকে মানবিক দৃষ্টিতে দেখবে বলে নিশ্চয়তা দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button