অন্যান্যজনদুর্ভোগদেশবাংলা

স্বাধীনতার এত পরেও নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার  নবগ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি

স্বাধীনতার অর্ধশত বছরেও নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের নবগ্রামে উন্নয়নের ছোঁয়া লাগেনি। ওই গ্রামের তালতলা থেকে সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি পাকাকরন না করায়, বর্ষ মৌসুমে চরম দূর্ভোগের শিকার হয় স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীসহ হাট-বাজারগামী সাধারণ মানুষ। তবে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

নোয়াখালীর সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের নবগ্রাম তালতলা থেকে নবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ন। এ সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকে।

মাটির এ সড়কটি দিয়ে যানবাহনতো দুরের কথা, সাধারণ মানুষ পায়ে হেটেও চলাচল করতে পারেননা। আর বর্ষা মৌসুমে স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,মসজিদের মুসল্লি ও ব্যবসায়ীরা এ পথ দিয়ে যাতায়াত করার সময়, চরম দুর্ভোগের শিকার হন। তাই দ্রুত কাঁচা সড়কটি পাকা করার দাবী স্থানীয়দের। গুরুত্ব বিবেচনায় দ্রুত সড়কটি উন্নয়নের আওতায় আনা হবে বলে জানালেন, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান। আর চলতি অর্থ বছরেই সড়কটি পাকা করনের কথা জানান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান। শুধু আশ্বাস নয়,সড়কটি  দ্রুত পাকাকরনে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি চেয়েছেন স্থানীয়রা।

বাংলাটিভি/দেশবাংলা

 

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button