আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র

করোনা: গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫ হাজার ৭শ’ মৃত্যু

বিশ্বে ২৪ ঘণ্টায় আরো ৫ হাজার ৭শ’ প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। একইসময়ে বিশ্বজুড়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে আড়াই লাখের বেশি। মোট আক্রান্ত ১ কোটি ৬২ লাখ মানুষ। মৃতের সংখ্যা সাড়ে ৬ লাখ ছুঁইছুঁই।

এদিন সাড়ে ৮শ’ প্রাণহানির ফলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৪৯ হাজারের বেশি। আক্রান্ত সাড়ে ৪৩ লাখ। দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে ১১শ’র বেশি মানুষের। দেশটিতে মোট মৃত্যু সাড়ে ৮৬ হাজার। আক্রান্ত ২৪ লাখ।

এদিকে, মেক্সিকোতে মৃতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত পৌনে ৪ লাখের বেশি। টানা তৃতীয় দিনের মতো প্রায় অর্ধলক্ষ সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে। মোট আক্রান্ত প্রায় ১৪ লাখ। মৃতের সংখ্যা ৩২ হাজারের বেশি। এদিন ৩শ’ করে মৃত্যু দেখেছে দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া।

অন্যদিকে, ভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনের কাজ অভাবণীয় দ্রুতগতিতে এগিয়ে চললেও, তা পাওয়ার শতভাগ নিশ্চয়তা নেই বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন একথা বলেন দেশটির শিশু রোগ বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যক্ষ্মা ও এইচআইভি গবেষক।

সংশ্লিষ্ট খবর

Back to top button