আওয়ামী লীগরাজনীতি

করোনায় বাধাগ্রস্থ হলেও উন্নয়ন থেমে থাকবে না: কাদের

করোনার এই মহামারিতে দেশের চলমান উন্নয়ন কিছুটা বাধাগ্রস্থ হলেও শেখ হাসিনা নেতৃত্বের আসনে থাকলে বাংলাদেশ সমৃদ্ধির বর্ণিল দিগন্তে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে নিজ বাসভবন থেকে ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নেপথ্য কারিগর সজীব ওয়াজেদ জয় প্রযুক্তির সহায়তায় দেখিয়েছেন বিস্ময়কর সাফল্য।

বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন সার্বভৌম পতাকা, তিনি বাংলাদেশের স্বাধীনতার রোল মডেল এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন ও অর্জনের বিশ্বব্যাপী স্বীকৃতি। আর প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণে এটাই বদলে যাওয়া বাংলাদেশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button