অন্যান্যবাংলাদেশ

নতুন শনাক্ত ২,২৭৫, মৃত্যু ৫৪

দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭৫ জন। গেলো ২৪ ঘন্টায় আরো ৫৪ জনের মৃত্যুসহ মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯২৮ জনে। আর এ পর্যন্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। রোববার  দুপুরে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৯২ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ২৩ হাজার ৮৮২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৫৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩১ শতাংশ।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৪৪১টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৮টি। এখন পর্যন্ত ১১ লাখ ১১ হাজার ৫৫৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, রোববার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে আড়াই লাখের বেশি রোগী। মোট আক্রান্ত ১ কোটি ৬২ লাখ ২ হাজার ৩৮৫ মানুষ। এছাড়া মৃতের সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৪৪৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টার আরও ৯০৮ জনের প্রাণহানির ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৯ হাজার ৩৯৮ জন। আক্রান্ত সাড়ে ৪৩ লাখ। এদিন সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে ১১শর বেশি মানুষের।

সংশ্লিষ্ট খবর

Back to top button