অন্যান্যবাংলাদেশ

চিকিৎসা কার্যক্রম তদারকি ও করোনা প্রতিরোধে টাস্কফোর্স

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (জনস্বাস্থ্য) আহ্বায়ক করে ৯ সদস্যের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ টাস্কফোর্স কমিটি গঠন করে আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, করোনা প্রতিরোধ ও আক্রান্তদের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান নিশ্চিতকরণে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ পর্যন্ত জারি করা পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা ও যেসব কমিটি গঠন করা হয়েছে তাদের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি তদারকির জন্য টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা), জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন), স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন), অর্থ বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন), জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন), স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ শাখা) ও আইডিসিআর-এর পরিচালক।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (জনস্বাস্থ্য-১) টাক্সফোর্স কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া কমিটি তাৎক্ষণিকভাবে করোনা সংক্রান্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত অভিযোগ ও তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button