দেশবাংলা

কুমিল্লায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১০

কুমিল্লায় লবন বোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

ময়নামতি ক্রসিং থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন জানান, রোববার দুপুরে মহাসড়কের হরিণধরা পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে, কুমিল্লা ক্যান্টনম্যান্টগামী একটি যাত্রীবাহী লেগুনার সাথে, সিলেটগামী লবন বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে, ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে ময়নামতি ক্লিনিকে এক নারীর মৃত্যু হয়।আহত হয়েছেন আরো ১০ জন। দূর্ঘটনা কবলিত দুটি গাড়ী ও মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ দূর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button