দেশবাংলা

গাজীপুরে ঈদের ছুটি বৃদ্ধি ও বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে বেতন এবং ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। রোববার সকালে হরিনহাটি এলাকার এপেক্স ফুটওয়্যার কারখানা শ্রমিকরা এ বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন।

পুলিশ জানায়, কারখানা কর্তৃপক্ষ ঈদের বেতন না দিয়ে শুধু বোনাস ও ঈদের ছুটি চারদিন দেয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টি সকালে জানাজানি হলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কর্মবিরতী শুরু করেন। পরে তারা কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

এসময় কয়েকটি গাড়ী ভাংচুরের পাশাপাশি স্থানীয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে, একজনের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচুর করে তারা।কালিয়াকৈর থানা পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button