
করোনা দুর্যোগকালীন পরিস্থিতিতে স্বাস্থ্যখাতের বেহাল দশার মধ্যে দায়িত্ব নিয়ে, ভালো কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন, স্বাস্থ্য অধিদফতরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
রোববার দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা বলেন তিনি। এসময় তাঁর কাজে মিডিয়াকর্মীদের সহযোগিতা কামনা করেন ডা.খুরশীদ আলম।
এর আগে নানা সমালোচনার মুখে গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। চাকরির নির্ধারিত মেয়াদ শেষে দুই বছরের চুক্তিতে ছিলেন আবুল কালাম। আগামী বছরের ১৪ এপ্রিল তার সেই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।



