বিশ্ববাংলা

আমিরাতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কর্মসংস্থানের চেষ্টা

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে কর্মহীন প্রবাসীদের কর্মসংস্থানের চেষ্টা করা হচ্ছে।

সম্প্রতি আবুধাবীর বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে একটি ইমেইল অ্যাড্রেস শেয়ার করে, যারা করোনা ভাইরাসের কারণে কাজ হারিয়েছেন এবং বর্তমানে কাজ খুজে পাচ্ছেন না, তাদেরকে তাদের নাম, মোবাইল নম্বর, পেশাগত যোগ্যতা ইত্যাদির বিবরণ পাঠাতে বলা হয়েছে।দূতাবাস তাদের জন্য কাজের ব্যাবস্থা করবে।

এছাড়া আমিরাতে বাংলাদেশী প্রবাসীদের মালিকানাধীন যেসব প্রতিষ্ঠানে কাজের লোক প্রয়োজন, তাদেরকেও ঐ ইমেইল অ্যাড্রেসে যোগাযোগ করতে বলা হয়েছে। নিয়োগকারী ও কর্মীদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে দূতাবাসের নেয়া এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button