বিশ্ববাংলা
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের নিয়ে শিক্ষামূলক সেমিনার

দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী কর্মীদের নিয়ে একটি শিক্ষামূলক সেমিনার করা হয়েছে। রোববার দেশটির গিয়ংসাংবুগ প্রদেশের গিয়ংজু সিটি ফরেন সেন্টার এবং সিউল বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রবাসী কর্মীদের কোরিয়ায় বসবাসকালীন সময়ে করণীয় ও বর্জনীয় সম্পর্কে ধারণা দেন দূতাবাসের শ্রম সচিব। এরপর দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান সামুয়েল মুর্মু প্রবাসীদের সামনে উদ্যোক্তা বিষয়ে আলোচনা করেন এবং “দূতাবাস” নামক মোবাইল অ্যাপ ব্যাবহারের নির্দেশনা দেন।
এরপর ফটো সেশনে অংশগ্রহণ করেন প্রবাসীরা। পরিশেষে গিয়াংজু ফরেন সেন্টারের পরিচালকের সমপনী বক্তব্য ও পানাহারের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।



