অন্যান্যবাংলাদেশ

ভোগান্তি কমিয়ে দ্রুত ফলাফল দেয়ার দাবি বিদেশগামীদের

বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাস পরীক্ষার জন্য নির্ধারিত রাজধানীর ডিএনসিসির আইসোলেশন সেন্টারে ফলাফল পেতে ভোগান্তির অভিযোগ উঠেছে। একটি মাত্র বুথে ফলাফল দেয়ায় দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। তবে, সমস্যা দ্রুত কেটে যাবে বলে জানিয়েছেন সেন্টারটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জোবায়েদুর রহমান।

বিদেশগামী যাত্রীদের জন্য করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করায় যাত্রার ৭২ ঘণ্টা আগেই নমুনা দিতে হচ্ছে যাত্রীদের। নমুনা দেয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা না হলেও ফলাফল নিতে বিড়ম্বনায় পড়ছেন সাধারণ যাত্রীরা। দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে তবেই মিলছে রেজাল্ট।

ভোগান্তি কমিয়ে দ্রুত ফলাফল দেয়ার দাবি জানিয়েছেন, বিদেশগামী এসব যাত্রীরা। এছাড়া ফলাফল নিয়েও অভিযোগ রয়েছে অনেকের। তবে বিষয়টি সম্পর্কে অবগত জানিয়ে ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারের পরিচালক ব্রিঃ জেঃ মোঃ জোবায়েদুর রহমান বলেন, সমস্যা সমাধানে কাজ করছেন তারা।

এছাড়া, করোনার নমুনা পরীক্ষার মত ফলাফল প্রদানের ক্ষেত্রে আরও বেশি সচেতন হলে ভোগান্তি কমবে বলেও মনে করেন ভুক্তভোগী এসব যাত্রীরা।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button