দেশবাংলা

সাহায্য অপ্রতুল, মানবেতর জীবন-যাপন বানভাসীদের

দীর্ঘস্থায়ী বন্যা আর নদী ভাঙ্গনে বিপর্যস্ত পানিবন্দী মানুষ। আশ্রয়, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের  পাশাপাশি পানিবাহিত নানা রোগ দুর্ভোগ বাড়িয়ে তুলছে বানভাসীদের। সাহায্য অপ্রতুল হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন বানভাসীরা।

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের ৩১ জেলার কয়েক লাখ মানুষ এখন পানিবন্দি। উত্তরাঞ্চলের নদ-নদীর পানি কিছুটা কমলেও মধ্যাঞ্চলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নদী ভাঙ্গনে দিন দিন বাড়ছে ঘরহারা মানুষের সংখ্যা।

এদিকে, গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর প্রায় ৩০টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। এতে করে ভোগান্তিতে পরেছেন বানভাসিরা। দেখা দিয়েছে খাদ্য  ও বিশুদ্ধ পানির সংকট, পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button