বন্যা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বঙ্গোপসাগরের পানি না কমলে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ বন্যা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এসময় দেশে চলমান বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বন্যাদুর্গতদের সকল প্রকার সহায়তা দেয়ার জন্য সরকারি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন শেখ হাসিনা। পরে সচিবালয়ে বৈঠকের বিষয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, স্কুল-কলেজে আশ্রয় কেন্দ্র খোলা, ত্রাণ তৎপরতা, পুনর্বাসন কার্যক্রম বাড়ানো এবং রোপা আমন উৎপাদন বাড়ানোসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরো জানান মাদ্রাসার আধুনিকায়নসহ গবেষণামূলক কার্যক্রম বাড়ানোর নির্দেশনা রেখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।



