আওয়ামী লীগরাজনীতি
সরকারের বিরুদ্ধে বিএনপির সমালোচনা ভিত্তিহীন: কাদের

ভারতের সাথে দূর্বল পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, বিএনপির এমন মন্তব্য ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, বন্যার্তদের পাশে না দাড়িয়ে অহেতুক সরকারের সমালোচনা করছে বিএনপি।
কাদের জানান, দেশের ৩১টি জেলায় বন্যার্তদের সহায়তায় ১ হাজার ৬০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এ সময়, বন্যাকবলিতদের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান তিনি।



