দেশবাংলা

বাবলু বিরোধী বিক্ষোভে উত্তাল রংপুর

মসিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব করায়, বিক্ষোভে উত্তাল রংপুর। ২৪ ঘন্টার মধ্যে রাঙ্গাকে পুনবর্হাল না করলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা।

সোমবার রাতে রাঙ্গা এমপির নির্বাচনী আসন গঙ্গাচড়া উপজেলা জিরো পয়েন্টে প্রথমে জিয়াউদ্দিন বাবলুর কুশপুত্তলিকা দাহ করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বাবলু বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা। পরে, জিরো পয়েন্টের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও ছাত্রসমাজের আহবায়কসহ নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট খবর

Back to top button