সংকটে পাশে দাড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য: কাদের

যে কোন সংকটে দূর্গতদের পাশে দাড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বাতায় এ কথা বলে তিনি।
এসময় মন্ত্রী বলেন, দুর্যোগে সবার আগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন জন্ম-লগ্ন থেকে আজ অবধি বিগত ৭০ বছর মানুষের পাশে থেকে আস্থা অর্জন করেছে মাটি ও মানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগ। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ করোনা সংকটে সারাদেশের অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে।
দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি এ পর্যন্ত ১ কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি ১০ কোটি টাকার বেশি নগদ অর্থ প্রদান করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা প্রতিরোধে তারা চশমা, মাস্ক, পিপিই, সাবান, সেনিটাইজার, স্প্রে মেশিনসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় জীবনে যে কোন দুর্যোগ ও সংকটে তরুণরা এগিয়ে এসেছে, তাদের সম্মিলিত তারুণ্য অসহায় মানুষের সাহস জোগাবে। এছাড়া শেখ হাসিনার নেতৃত্বে সকলের সহযোগিতায় এ সংকট কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ।



