আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

২৪ ঘণ্টায় সংক্রমণের নতুন রেকর্ড দেখলো বিশ্ব

গেলো ২৪ ঘণ্টায় সংক্রমণের নতুন রেকর্ড দেখলো বিশ্ব। শনাক্ত হয়েছে দু’লাখ ৯০ হাজারের বেশি মানুষ। এ নিয়ে মোট আক্রান্ত প্রায় ১ কোটি ৭২ লাখ মানুষ। আরো ৭ হাজার ৩০ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার। সুস্থ হয়েছেন প্রায় এক কোটি সাত লাখ।

এরমধ্যে একদিনে ১৪শ’র বেশি প্রাণহানির ফলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত ৪৫ লাখ ৭০ হাজারের মতো। এদিন করোনায় রেকর্ড মৃত্যু ও সংক্রমণ দেখেছে ব্রাজিল। ৭১ হাজার সংক্রমণ শনাক্তের ফলে, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ২৫ লাখ।

প্রায় ১৬শ’ মানুষ মারা যাওয়ায় দেশটিতে মোট প্রাণহানি ৯০ হাজারের বেশি। এ পর্যন্ত প্রায় ৪৫ হাজার মৃত্যু রেকর্ড করেছে মেক্সিকো। রেকর্ড ৫২ হাজারের বেশি সংক্রমণ শনাক্তের পর ভারতে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ছুঁই ছুঁই। প্রায় ৮শ’ মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে ৩৫ হাজার।

সংশ্লিষ্ট খবর

Back to top button