দেশবাংলা
গাজীপুরে দুই মহাসড়কে যাত্রীদের উপচেপড়া ভীড় পরিবহন সঙ্কট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে গাজীপুরের বেশিরভাগ পোশাক কারখানা ছুটি হয়ে গেছে।
বিকেল থেকে এক যোগে ঈদে ঘরমুখো মানুষ ফিরতে শুরু করায় বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে। যাত্রীদের অভিযোগ, যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। চলাচলকারী যানবাহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
গাজীপুর মহানগরের কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই ফংপ্রু মারমা জানান, অতিরিক্ত ভাড়া আদায় করা হলে ব্যবস্থা নেয়া হচ্ছে । ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
কোনাবাড়ী প্রতিনিধি



