বিশ্ববাংলা

মালয়েশিয়ায় গ্রেফতার রায়হান কবির ক্ষমা চেয়েছেন

মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া রায়হান কবির দেশটির সরকারের কাছে ক্ষমা চেয়েছেন। গত বুধবার রায়হানের সাথে দেখা করার পর তার আইনজীবী সি আর সেলভা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সদর দফতরে অনুষ্ঠিত এক বৈঠকে ক্ষমা চান রায়হান। এসময় রায়হান বলেন, করোনাকালীন সময়ে প্রবাসীদের প্রতি অভিবাসন বিভাগ যে আচরণ করেছে, তাই তিনি তুলে ধরেছেন। মালয়েশিয়ানদের সম্মান ক্ষুন্ন করা তার উদ্দেশ্য ছিলো না।

এর আগে গত ৩ জুলাই কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় প্রচারিত ‘লকডআপ ইন মালয়েশিয়াস লকডাউন’ শীর্ষক এক অনুসন্ধানী ডকুমেন্টারিতে করোনাভাইরাস মহামারীতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেন রায়হান কবির।

প্রতিবেদনটি প্রচার হবার পরই মালয়েশিয়া সরকার প্রতিবেদনে বক্তব্যের প্রতিবাদ করে; দেশটির অভিবাসন বিভাগ রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করে এবং তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। সম্প্রতি রায়হানকে কুয়ালালামপুরের জালান পাহাং এলাকা থেকে গ্রেফতার  করে ১৪ দিনের রিমাণ্ডে নেয়া হলে কৃত কর্মের জন্য ক্ষমাচান রায়হান কবির।

সংশ্লিষ্ট খবর

Back to top button