বিশ্ববাংলা

দেশে ফিরেছেন ৪১৬ কাতার প্রবাসী

কাতার থেকে দেশে ফিরেছেন ৪১৬ জন প্রবাসী বাংলাদেশি। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

জানা গেছে, কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি। মহামারি করোনার কারণে, কাতারে আটকা পড়েছিলেন এ ৪১৬ বাংলাদেশি।

দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায়, দেশে ফিরতে পারছিলেন না তারা।  পরে দুই দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button