বিশ্ববাংলা

রেমিট্যান্সে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সৌদি প্রবাসী নারীরা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নারীরা রেমিট্যান্সে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। গত বুধবার রিয়াদের বাংলাদেশ হাউজে “প্রস্ফুটিত” নামক প্রবাসী নারীদের সৃজনশীলতা বিষয়য়ক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূতের স্ত্রী সৈয়দা গুলে আরজু।

এসময় বক্তারা বলেন, সৌদি আরবে বাংলাদেশী নারীরা গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত থেকে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করে চলেছেন। সেই সাথে বাংলাদেশী নারী গৃহকর্মীরা দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন রিয়াদের দারুল উলুম বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ডাক্তার ফাতেমা আক্তার, পেস্ট্রি শেফ আয়েশা মারিয়াম, রিয়াদ ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক মাবরুকা তোয়াহা, আমিনা ফাতেমা, কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাক্তার তাহসিনুল হক, রিয়াদ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম সহ আরো অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button