বিশ্ববাংলা
লেবানন থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে দূতাবাস

লেবানন থেকে কাগজপত্রবিহীন বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর কার্যক্রম আবারো শুরু করেছে দূতাবাস।
দীর্ঘ বিরতির পর গত রোববার থেকে অবৈধ প্রবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। গত সেপ্টেম্বর মাসে দূতাবাসের বিশেষ কর্মসূচীর আওতায় কাগজপত্র বিহীন প্রায় ৭ হাজার ৭৪৫ জন প্রবাসী, বাংলাদেশে ফিরতে স্বেচ্ছায় দূতাবাসে নাম নিবন্ধন করে।
দেশটিতে অর্থনৈতিক মন্দা, ডলার সংকট সহ খাদ্যদ্রব্যের মূল্য কয়েকগুন বেড়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিরা মানবেতর জীবনযাপন করে আসছিলেন।
এছাড়া, ডিটেনশন সেন্টারে আটকে থাকা ৬৪ জন প্রবাসীকে গত রোববার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে গুরুতর অসুস্থ ২৫ জন সহ আরো প্রায় ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশীকে দেশে পাঠানো হবে বলে জানিয়েছে দূতাবাস।



