অন্যান্যঅপরাধআইন-বিচারদুর্ঘটনাদেশবাংলাবাংলাদেশ

পিনাক-৬ লঞ্চ ট্রাজেডির অর্ধ যুগ আজ

পিনাক-৬ লঞ্চ ট্রাজেডির অর্ধ যুগ আজ। ৬ বছরেও পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনার বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্বজনহারা মানুষের। এছাড়া নিখোঁজ ৫৩ যাত্রীর সন্ধান না পাওয়ায় হতাশ তাদের পরিবার। বিআইডব্লিউটিএ বলছে, দূর্ঘটনার পর নানান পদক্ষেপ নেয়া হয়েছে।

২০১৪ সালের ৪ আগস্ট,আড়াইশ’যাত্রী নিয়ে উত্তাল পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ডুবে যায় এমভি পিনাক-৬। মর্মান্তিক এ দুর্ঘটনার পর উদ্ধার করা হয় ৪৯ জনের মরদেহ।  সন্ধান মেলেনি নিখোঁজ ৫৩ জনের।

এদূঘর্টনার পরপরই মুন্সিগঞ্জের লৌহজং থানা ও মেরিন কোর্টে ২ টি মামলা করা হয়। আসামীরা গ্রেফতার হলেও বর্তমানে আদালত থেকে জামিনে রয়েছেন তারা। তবে ৬ বছর অতিবাহিত হলেও দোষীদের বিচার না হওয়ায় নিহত ও নিখোজদের স্বজনদের মাঝে তীব্র ক্ষোভ রয়েছে। এ ঘটনার পরপরই নৌ পরিবহন মন্ত্রনালয় ও সমুদ্র পরিবহন অধিদপ্তর ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

দূর্ঘটনার পর নানান পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ কর্মকর্তা।পিনাক-৬ দূর্ঘটনার পর এরুটে নৌযান পারাপারের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা

জেলা প্রশাসক বলছে, লঞ্চ-মালিক সমিতির যারা আছে,তাদের ইন্সট্রাকশন দেয়া হচ্ছে যাতে করে তারা যেন ধারণক্ষমতার বাইরে লোক না নেয়।পিনাক-৬ দূর্ঘটনার ঘটনায় দোষীদের বিচার দ্রুত কার্যকর ও দেশের সকল নৌপথ নিরাপদ করতে  সরকারের কাছে জোরালো দাবী জানিয়েছেন নদী নির্ভর দক্ষিনাঞ্চলের যাত্রীরা।

 

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button