অন্যান্যজনদুর্ভোগদেশবাংলাবাংলাদেশ

নওগাঁয় কোরবানির পশুর চামড়া পানির দামে বেচা কেনা হচ্ছে

নওগাঁয় এবছর ঈদুল আযহার কোরবানির পশুর চামড়া একেবারে পানির দামে বেচা কেনা হচ্ছে। ফলে চামড়া নিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও মৌসুমি ব্যবসায়ীরা। এখানে দাম কম হওয়ায় পার্শ্ববর্তী দেশ ভারতে বেশী দাম হওয়ায় চামড়া পাচার হবে বলে আশংকা করছেন তারা। চামড়ার এই অবস্থার কারনে সরকারের নজরদারীর  দাবী সচেতন মহল।

দেশে চামড়ার জগতে অন্যতম একটি মোকাম নওগাঁ। নওগাঁয় গত কয়েক বছরের তুলনায় চলতি বছর কোরবানির পশুর চামড়ার দাম একেবারে নেই বললেই চলে। আন্তর্জাতিক বাজার ও ভারতে চামড়ার দাম বেশি থাকলেও ট্যানারি মালিকদের সিন্ডিকেটের মাধ্যমে দাম নির্ধারণ করে দেয়া ও দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ের চামড়া ব্যবসায়ীদের বকেয়া টাকা পরিশোধ না করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে বিগত বছরের তুলনায় এবছর চামড়া নিয়ে চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ ও মৌসুমী ব্যবসায়ীরা।

এদিকে কোরবানি পশুর চামড়া ভারতে পাচার হতে না পারে এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করেছে।স্থানীয়ভাবে জেলাভিত্তিক চামড়া ব্যবসায়ীদের সরাসরি ঋন দিয়ে সরকার সঠিকভাবে নজরদারী করলে এই চামড়ার বাজার আবারো স্বাভাবিক হবে বলে মনে করছেন স্থানীয় চামড়া ব্যবসায়ীরা।

বাংলাটিভি/শহীদ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button