অন্যান্যদেশবাংলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

২০২০-২১ অর্থবছরের জন্য ২ হাজার ৪৩৬ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। যা গত বছরের চেয়ে ৫০ কোটি টাকা কম।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নগরীর চট্টগ্রাম ক্লাবে শেষ বাজেট উপস্থাপন করেন বিদায়ী সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এসময় ২০১৯-২০ অর্থ বছরের ১ হাজার ৪শ ৪৭ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদনের কথা জানানো হয়। প্রায় ৮১৪ কোটি ২০ লাখ টাকা দেনা রেখে মেয়র পদ ছাড়ছেন আ জ ম নাছির উদ্দিন। এর মধ্যে নগরীতে উন্নয়ন কাজের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর পাওনা রয়েছে প্রায় ৪০০ কোটি টাকা।

ইতিমধ্যেই সরকার সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে। আইন অনুযায়ী মেয়রের চেয়ারে বসে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন একজন প্রশাসক।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button