অন্যান্যজনদুর্ভোগবাংলাদেশ

দেশে আরো ৩৩ করোনা রোগীর মৃত্যু, শনাক্ত ২,৬৫৪

দেশে,একদিনে আরো ২ হাজার ৬৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। এছাড়া, গত চব্বিশ ঘন্টায় করোনায় ৩৩ রোগি মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৩ হাজার ২৬৭ জন ।

বুধবার (৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ছয় হাজারের বেশি মানুষ মারা গেছে। তাতে মোট মৃত্যু সাত লাখ চার হাজার ছাড়িয়েছে। নতুন আড়াই লাখসহ এ পর্যন্ত শনাক্ত হয়েছে এক কোটি ৮৭ লাখের বেশি মানুষ। সুস্থ হয়েছে এক কোটি ১৯ লাখের ওপরে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে, ২৪ ঘন্টায় মারা গেছে এক হাজার ৩৬২ জন। শনাক্ত হয়েছে সাড়ে ৫৪ হাজারের বেশি মানুষ। ব্রাজিলেও একদিনে মারা গেছে প্রায় ১৪ শ’। দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা প্রায় ৯৭ হাজার। মোট আক্রান্ত ২৮ লাখ ৮ হাজার ৭৬ জন। মেক্সিকোতে ২৬৬ জনের মৃত্যু হয়েছে একদিনে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়েছে। ভারতে একদিনে আরো প্রায় সাড়ে নয়শ’ মানুষ করোনায় প্রাণ হারিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩৯ হাজার ৮শ ছাড়িয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৫১ হাজারের বেশি মানুষ।। মোট আক্রান্ত ১৯ লাখ ৬ হাজার ৬১৩ জন। এদিকে, অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসার পর নতুন করে করোনা সংক্রমণ আবারো বাড়ছে চীনে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button