অন্যান্যআওয়ামী লীগবাংলাদেশরাজনীতি
শেখ কামাল অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন

ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থেকেও বঙ্গবন্ধুর জেষ্ঠ্যপূত্র শেখ কামাল অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ধানমন্ডি আবাহনী ক্লাব ও বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। পরে সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, রাজনীতির সংস্কৃতি বদলানোর বিষয়টি উপলব্ধি করেই শহীদ শেখ কামাল সংস্কৃতি নির্ভর রাজনীতির ওপর গুরুত্বরোপ করেছিলেন।
বাংলাটিভি/শহীদ



