দুর্ঘটনাদেশবাংলাবাংলাদেশ

নেত্রকোনার হাওড়ে নৌকাডুবি মৃতের সংখ্যা বেড়ে ১৮

নেত্রকোণার মদন উপজেলায় পর্যটনকেন্দ্র মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে নৌকাডুবিতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে, উচিতপুর হাওর থেকে রাকিবুল ইসলাম নামে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

গতকাল বুধবার (৫ আগস্ট) সকালে নেত্রকোণার উচিতপুর ঘাট থেকে ঘুরতে যাওয়া উদ্দেশ্যে পরিবারের ৮ জনসহ ৪৮ জন একটি ট্রলার ভাড়া করেন ময়মনসিংহের চরসিরতা ইউনিয়ের মারকাযুস সুন্নাহ মাদ্রাসার প্রধান শিক্ষক মাহফুজুর রহমান। দুপুর ১টার দিকে গোবিন্দশ্রীর রাজালীকান্দা এলাকায় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। জীবন বাঁচাতে সাঁতরে ৩০ জন তীরে উঠলেও,মাহফুজুর রহমান ও তার পরিবারের ৭ জনসহ প্রাণ হারান ১৭ জন।

নিহতদের মধ্যে ১৫ জন ময়মনসিংহ সদরের চরসিরতা ইউনিয়নের ভবানীপুর, কোনাপাড়া, খরিচা ও গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। বাকি দুজন নেত্রকোণার মদন উপজেলার। এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button