
বন্যার প্রভাবে প্লাবিত রাজধানীর নিম্নাঞ্চল। বিশেষ করে ঢাকার পূর্বে বালু নদীর পানি বেড়ে পূর্বাচলের অনেক এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি তলিয়ে গেছে। এসব জায়গায় মানুষের কাজে যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা। এদিকে, এমন পরিস্থিতিতে দৈনন্দিন কাজ সারতে, চরম দুর্ভোগে পড়েছে বাসিন্দারা।
ঢাকার পূর্বাচলে এখন যেদিকে চোখ যায় সেদিকেই কেবল পানি আর পানি। দেশেজুড়ে টানা বন্যার প্রভাবে এখন পরিস্থিতির অবনতি হচ্ছে মধ্যাঞ্চলে। রাজধানী সংলগ্ন নিম্নাঞ্চলেও বাসা-বাড়িতে এখন বন্যার পানি ঢুকে পড়েছে।
গত একমাসের ও বেশি সময় ধরে পানি বন্দী হয়ে আছে ঢাকা দক্ষিণ সিটির ডেমরা, নন্দীপাড়া সহ নতুন যুক্ত হওয়া এলাকাগুলো। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে এসব এলাকার জনজীবন। যোগাযোগের জন্য নৌকা ছাড়া উপায় নেই।
এছাড়া পানিবন্দী এলাকয় বিশুদ্ধ জলের সংকট দেখা দিয়েছে এদিকে, নগরজীবনে বানের পানিতে, ভোগান্তি পড়েছেন বাসিন্দারা। বাসা-বাড়িতে পানি উঠে যাওয়ায় ঘরের দৈনন্দিন কাজ সামলাতেও বেগ পোহতে হচ্ছে অনেক পরিবারকে। এ অবস্থায়, ঢাকার নিম্নাঞ্চলের পানিবন্দী মানুষের দুর্ভোগের শেষ নেই।
বাংলাটিভি/শহীদ



