অন্যান্যজনদুর্ভোগবাংলাদেশ

দেশে করোনায় আরো ৩৯ রোগির মৃত্যু, সুস্থ ২,০৭৪

 

দেশে,একদিনে আরো ২ হাজার ৯৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। এছাড়া, গত চব্বিশ ঘন্টায় ৩৯ করোনা রোগি মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৩ হাজার ৩০৬। নতুন সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট),রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানানো হয়।

বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,৭০৮টি। এর মধ্যে ২,৯৭৭ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩.৪৩ শতাংশ। আর এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৩৮ শতাংশ। মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ৭ জন নারী। যেখানে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ। এছাড়া, এসময়ে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৯১ শতাংশ।

এদিকে,বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ১১ হাজার ছাড়িয়েছে। এতে শনাক্ত হয়েছেন প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষ। তবে,১ কোটি ২১ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button