অন্যান্যঅপরাধআইন-বিচারদেশবাংলাবাংলাদেশ

ময়মনসিংহে বিআরটিসির অর্ধশত বাস; চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ

ময়মনসিংহে করোনা মহামারির কারনে বিআরটিসির অর্ধশত বাস প্রায় পাঁচমাস ধরে মহাসড়কের পাশে পড়ে রয়েছে।রোদ-বৃষ্টিতে ভিজে ক্ষতি হওয়ার পাশাপাশি, চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ।ডিপু না থাকায় এমন ঘটনা ঘটছে বলে দাবি,কর্তৃপক্ষের,আর সংরক্ষণের দাবী বিআরটিসি সংশ্লিষ্টদের।

দীর্ঘ পাঁচ মাস ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাসকান্দা এলাকায় রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়ানো রয়েছে বিআরটিসির ৪৭টি বাস।যাত্রীসেবা সহজ করতে,গেল বছর ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে চালু করা হয় বিআরটিসির বাসগুলো।

করোনা প্রার্দুভাবে গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায়,বাসগুলো রোদ-বৃষ্টিতে ভিজে ক্ষতি হওয়ার পাশাপাশি, চুরি হয়েছে ২৬টি চাকা ও ২৪টি ব্যাটারীসহ মূল্যবান যন্ত্রাংশ।বাসের যন্ত্রাংশ রক্ষায় কর্তৃপক্ষকে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি চুরি ছিনতাইরোধে প্রশাসনিক নজরদারি বৃদ্ধির দাবি বিআরটিসি কর্মকর্তার।

সম্প্রতি চাকা চুরি করার সময় দুইজনকে হাতেনাতে ধরে,পুলিশে দিয়েছে স্থানীয়রা।এদিকে, পুলিশ বলছে চুরি-ছিনতাইরোধে কঠোর অবস্থানে রয়েছে তারা।বিআরটিসির ৪৭টি বাস রক্ষণাবেক্ষনের জন্য স্টাফ রয়েছে শতাধিক।তাদের পেছনে সরকারের মাসিক ব্যয় হচ্ছে ১৩ লাখ টাকা।

 

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button