আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

লেবাননে ৯ এমপির পদত্যাগ

লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের হতাহতের ঘটনায়, টানা জনবিক্ষোভের মুখে ক্রমান্বয়ে পদত্যাগ করছে সরকারের প্রতিনিধিরা। রোববার লেবাননের পরিবেশমন্ত্রী দামিয়ানোস কাত্তার পদত্যাগ করেছেন। এর আগে দেশটির তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদও দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এ পর্যন্ত পদত্যাগ করেছেন মোট ৯ জন এমপি।

এদিকে, বৈরুত বিস্ফোরণ পর হাজার হাজার বিক্ষুদ্ধ জনতা কয়েকদিন ধরেই রাজপথে। তারা দেশটির রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। রোববার বিক্ষোভকারীরা চারটি মন্ত্রণালয় এবং ব্যাংক অ্যাসোসিয়েশনের অফিসেও ঢুকে পড়ে। আইনশৃংখলা বাহিনীর সঙ্গে দফায় দফায় ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

অন্যদিকে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দেশটির জন্য আর্থিক সহায়তায় এগিয়ে এসেছে বিশ্বের দাতা সংস্থাগুলো। তবে পাশাপাশি লেবাননে সরকারের সংস্কারও প্রত্যাশা করেন তারা। রোববার ভার্চূয়াল সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, মিশরসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা এমন মনোভাব তুলে ধরেন।

সম্মেলনে মানবিক ত্রাণ হিসেবে ২৯৮ মিলিয়ন ডলার সহায়তা জোগাড় হয়েছে বলে জানিয়েছেন ম্যাক্রোঁ। দাতারা জানান, এই সহায়তা লেবানন সরকারের কাছ নয়, বরং দায়িত্বশীল সংগঠনগুলোর মাধ্যমে সরাসরি দেশটির জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button