দেশবাংলা

কমছে বন্যার পানি, ভয়াবহ রূপ নিচ্ছে ভাঙন

দেশজুড়ে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, টানা দুই মাসের বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে নদীতীরবর্তী জনপদগুলো। নদ-নদীর পানি কমার সাথে সাথে ভয়াবহ রুপ নিচ্ছে ভাঙন।

কুড়িগ্রামে বিভিন্ন নদ-নদীর চরাঞ্চল ও নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষের বাড়িঘর। পানি নামলেও মানুষের দুর্ভোরে শেষ নেই। সিরাজগঞ্জের দ্রুত কমছে যমুনা এবং অভ্যন্তরীন নদীর পানি। তবে দুর্ভোগ শেষ হয়নি বানভাসিদের।

এদিকে, দীর্ঘ ১৩ দিন পর চালু হল শিমুলিয়ার ৪ নম্বর রোরো ফেরী ঘাট। এ ঘাটটি বিলীন হওয়ার ৯ দিনের মাথায় ৬ জুলাই ঘাটটি পদ্মার ভাঙ্গনের কবলে পরে।

অপরদিকে, আকস্মিক জোয়ারে চাঁদপুর সদর উপজেলার ১৩ নম্বর হানারচরে পানি উঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর চাঁদপুরে পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button