বিশ্ববাংলা

ক্যান্সার আক্রান্ত হয়ে কাতারে বাংলাদেশির মৃত্যু

কাতারে দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে, অবশেষে ফরিদুল ইসলাম মোঃ রানা নামে একজন রেমিটেন্স যোদ্ধা মারা গেছেন। স্থানীয় হামাদ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন রানা।

তার দেশের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডে। পিতার নাম মুস্তাফিজুর রহমান। রানার মৃতুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে, “চট্টগ্রাম প্রবাসী ফোরাম ও সন্দ্বীপ এসোসিয়েশন কাতার” সহ বিভিন্ন সংগঠন।

মরদেহ দ্রুত দেশে পাঠাতে দূতাবাসসহ কাতারের বাংলাদেশ কমিউনিটির সহযোগিতা চেয়েছে রানার পরিবার।

আকবর হোসেন, কাতার প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button