বিশ্ববাংলা

লেবানন থেকে দেশে ফিরেছেন ৭১ বাংলাদেশি

স্থানীয় দূতাবাসের মাধ্যমে আটকে পড়া ৭১ প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে দেশের মাটিতে ফেরত এনেছে লেবাননে ত্রাণ দিতে যাওয়া বিমান বাহিনীর ফিরতি পরিবহনটি। বুধবার (১২ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে বিমানটি।

এদিকে, দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা। সংবাদ সম্মেলনে ফ্লাইট পরিচালনাকারী গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী বলেন, এটি ফেরত আসা প্রবাসীদের জন্য যেমন আনন্দের সেই সঙ্গে সফল এ মিশন বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল করবে বাংলাদেশের।

সংশ্লিষ্ট খবর

Back to top button