বাউফলে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা

পটুয়াখালীর বাউফল উপজেলায় মুক্তিযোদ্ধা এবিএম আ:খালেক পরিবারের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ১৩ আগষ্ট বৃহস্পতিবার ওই সম্পত্তির তদারকির দায়িত্বে থাকা উজ্জল হোসেন নামের এক ব্যক্তি ৬ জনের নাম উল্লেখ করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা এবিএম খালেকের জেষ্ঠপুত্র বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুনের উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে আয়শা সিদ্দিকা এগ্রো ফিস প্রজেক্ট নামে একটি খামার রয়েছে। ওই খামারের মালিক সাংবাদিক আল মামুন সম্প্রতি খামার সংলগ্ন ভোগ দখলীও ৯শতাংশ সম্পত্তিতে (দাসপাড়া মৌজা জেএল নং ১২৩, খতিয়ান নং ২৬৩, দাগ নং ৩২১৫) সড়ক ও ভবন নির্মানের জন্য ইট, বালু নিয়ে রাখে।
গত ৩ আগষ্ট সোমবার মনিরুল ইসলাম মনিরের নেতৃত্বে একদল দুর্বৃত্ব দেশিও অস্ত্রে সজ্জিত হয়ে ওই সম্পতিতে ঢুকে প্রায় ৫০হাজার টাকার নির্মান সামগ্রী গাড়ি যোগে নিয়ে যায়। এ সময় তদারকির দায়িত্বে থাকা উজ্জল হোসেনকে বেধরক মারধর করে দুর্বৃত্তরা।
এক পর্যায়ে তারা খামারে প্রবেশের সড়কের মাটি কেটে খামারে প্রবেশের পথ বিলীন করে দিলে প্রায় ১৫ হাজার টাকা মুল্যের বিভিন্ন প্রজাতীর গাছের ক্ষতি সাধন করে। সাংবাদিক মামুনের অভিযোগ, সরকার যখন বেকার যুবকদের নিজ উদ্দ্যোগে উদ্দাক্তা হওয়ার জন্য উৎসাহ দিয়ে যাচ্ছেন, সেখানে মনিরুল ইসলাম মনির কোন প্রকার উস্কানি ছাড়া আমার মতন একজন উদ্দাক্তার একটি স্বপ্ন ধুলিসাৎ করার অপচেষ্টা করছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
কৃষ্ণ কর্মকার, বাউফল প্রতিনিধি



