অন্যান্যজনদুর্ভোগবাংলাদেশ

সামান্য বৃষ্টিতেই চরম দূর্ভোগে ঢাকা দক্ষিণ সিটির অনেক এলাকা

 

বন্যা কিংবা সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর অধিকাংশ এলাকা। এতে করে চরম দূর্ভোগে পড়তে হয় বাসিন্দাদের।  এ সমস্যা সমাধানে সরকারের অনেক সংস্থা থাকলেও নেই সমন্বিত পরিকল্পনা। তবে, দক্ষিন সিটি কতৃপক্ষ বলছে, জনবল সংকটে সদ্য যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর একটি কাজলার পাড় মধ্যপাড়া এলাকার চিত্র এটি।  বন্যার পানিতে তলিয়ে গেছে এলাকার অধিকাংশ বাড়ি ঘর।

স্যুয়ারেজ লাইনে ময়লা আটকে থাকায় পানি নামছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এমন অভিযোগ যখন এলাকাবাসীর তখন এ পরিস্থিতির জন্য সিটি কর্পোরেশন একা দায়ী নয় বলে জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে।  সংকট নিরসনে  সমন্বিত ভাবে কাজ করার গুরুত্বারোপ করেন দক্ষিণ সিটির এ কর্মকর্তা।  পাশাপাশি নিজেদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।
তবে, সংকট নিরসনে ব্যাক্তি সচেতনতা সমাধানের অন্যতম মাধ্যম  হতে পারেও বলে মনে করেন তিনি।
ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে কর্পোরেশন কাজ করে যাচ্ছে বলেও জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button