আইন-বিচারবাংলাদেশ

এসকে সিনহার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ২৫ আগস্ট

ঋণ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ২৫ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ দিন নির্ধারণ করে দেন। এসময় চারজনের  জামিন মঞ্জুর করেন আদালত। পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী মঙ্গলবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলমের আদালতে সাবেক প্রধান বিচারপতি সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

সাবেক ফার্মার্স ব্যাংকের চারকোটি টাকা ঋণ জালিয়াতি ও অর্থপাচারের মামলায় গেলো ১৩ আগস্ট এসকে সিনহাসহ ১১ জনের বিচার শুরুর আদেশ দেন আদালত।

সংশ্লিষ্ট খবর

Back to top button