দেশবাংলা
মোবাইল ফোন নিয়ে বিরোধ, কুপিয়ে জখম

পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধে শুভ শীল নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাতে মঠবাড়িয়া হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু জানান, মোবাইল ফোন নিয়ে বিরোধকে কেন্দ্র করে গতরাতে হাসপাতাল ব্রিজে ১০-১২ জনের একটি দল শুভর ওপর হামলা চালায়। এসময় অস্ত্র দিয়ে কুঁপিয়ে তার হাতের কব্জি বিচ্ছন্ন করে ফেলে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। শুভ শীল দক্ষিণ মিঠাখালী এলাকার শ্যামল শীলের ছেলে এবং মঠবাড়িয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র।



