আওয়ামী লীগরাজনীতি
২১শে আগস্ট হামলায় দণ্ডিতদের দ্রুত রায় কার্যকরের দাবি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিতদের দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়ে মানববন্ধন করেছে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের কদম ফোয়ারার সামনে এই মানববন্ধন করা হয়।
এ সময় বক্তারা বলেন, পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে, এই হামলার মাস্টারমাইন্ড বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিষয়টি পুনঃতদন্ত করে ফাঁসির দাবি জানান।
এছাড়া উচ্চ আদালতেও দ্রুত আপিল শুনানির দাবি করা হয়। একই দাবিতে প্রেসক্লাবের সামনেও মানববন্ধন করে বঙ্গবন্ধু একাডেমি।



