আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
লিবিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৪৫ অভিবাসীর মৃত্যু

লিবিয়া উপকূলে নৌকাডুবে পাঁচ শিশুসহ অন্তত ৪৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। দেশটির জোয়ারা এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় নৌকাটিতে ৮০ জনের বেশি যাত্রী ছিল বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা।
এই ঘটনাকে বছরের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবি বলেছে ইউএনএইচসিআর। নৌকা ডুবে যাওয়ার পর জেলেরা অন্তত ৩৭ জনকে উদ্ধার করা হয়। এদের বেশিরভাগই আফ্রিকার দেশ সেনেগাল, মালি, চাদ ও ঘানার নাগরিক রয়েছেন।
এদিকে, ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম দুর্ঘটনায় উদ্ধার অভিযান আরো জোরদার করার আহ্বান জানিয়েছে। চলতি বছর ওই উপকূলে নৌকা ডুবে এ পর্যন্ত তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, বলে জানায় ইউএনএইচসিআর।



