দেশবাংলা
মেহেরপুরে ৬ বছরের শিশু করোনা আক্রান্ত

মেহেরপুরে আবির হোসেন নামের এক ৬ বছর বয়সী শিশুর করোনা পজিটিভ হয়েছে। বুধবার প্রাপ্ত রিপোর্টে তার নাম আসে। আবির হোসেন সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মামুন হোসেন এর ছেলে।
সিভিল সার্জন ডা নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের ল্যাব থেকে মোট ২৩ জনের পজিটিভ রিপোর্ট আসে তার মধ্যে বাড়িবাঁকা গ্রামের ৬ বছরের এক শিশুর করোনা পজিটিভ বলে জানানো হয়।
এদিকে, বৃহস্পতিবার সকালে তার বাড়ী লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার পরামর্শে তাকে বাড়ি থাকার পরামর্শ দেওয়া হয়। একই সাথে সদর উপজেলা স্যানিটারি কর্মকর্তা তারিকুল ইসলাম ঐ বাড়ি লকডাউন করেন।
আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি



