
অনৈতিক লেনদেনের দায়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক সংবাদ বিবৃতিতে আজ এ তথ্য জানানো হয়।
বরখাস্ত দু’জন হলেন, হাইকোর্ট বিভাগের ঢাকা এফিডেভিট কমিশনার হিসাবে চলতি দায়িত্বপালনকারী খান মো. সিরাজুল ইসলাম এবং কমিশনার অব এফিডেভিট হিসাবে দায়িত্বরত মো. আব্দুর রশিদ।
বিবৃতিতে বলা হয়েছে, দায়িত্বপালনরত অবস্থায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চাকরি বিধিমালা অনুসারে বিভাগীয় মামলা রুজু করা এবং অসদাচারণ, দুর্নীতি এবং অফিস শৃঙ্খলা পরিপন্থী অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সম্প্রতি সুপ্রিম কোর্টের বেঞ্চ ও শাখাগুলোর দুর্নীতি নিয়ে সোচ্চার হয়ে উঠেছেন আদালতের আইনজীবী ও সুপ্রিম কোর্ট প্রশাসন।



