বিশ্ববাংলা

আমিরাত থেকে দেশে ফিরতে ৪৮ ঘন্টা আগে করোনা টেস্ট বাধ্যতামূলক

সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ সহ যেকোনো দেশে যাওয়ার ক্ষেত্রে কোভিড টেস্ট সংক্রান্ত বিধিনিষেধে পরিবর্তন আনা হয়েছে।

জানা যায়, আমিরাত থেকে যেসব যাত্রী অন্যান্য দেশে যাবেন, তাদেরকে বাধ্যতামূলকভাবে করোনা টেস্ট নেগেটিভ রিপোর্ট দিতে হবে। এই টেস্ট মাত্র ৪৮ ঘন্টা আগের হতে হবে। এর আগে ৯৬ ঘন্টা আগের রিপোর্ট জমা দিলেও চলতো।

কিন্তু গত শুক্রবার আবুধাবী বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এখন থেকে নতুন নিয়ম অনুযায়ী যাত্রার ৪৮ ঘন্টা আগের পিসিআর রিপোর্ট জমা দিতে হবে। এরচেয়ে বেশী আগের রিপোর্ট হলে সেটিকে বাতিল হিসেবে গণ্য করা হবে।

আবুধাবীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, আবুধাবী বিমানবন্দর কর্তৃপক্ষের নেয়া নতুন এই সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button