বিশ্ববাংলা

বিমানের ভেতরে বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

বাংলাদেশ থেকে নিউইয়র্ক যাওয়ার পথে বিমানের ভেতরেই অজ্ঞাত কারণে মারা গেছেন দেলোয়ারা বেগম নামে এক বাংলাদেশি।

জানা যায়, গত মঙ্গলবার তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে স্বামী এবং মেয়েকে নিয়ে বাংলাদেশ থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বিমান যখন কানাডার আকাশসীমা পাড় করছিলো, তখন হঠাৎ তিনি বিমানের সিটে বসা অবস্থায় ঢলে পড়ে যান।

এসময় পাইলট কানাডার কুইবেক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করেন। সেখানে দেলোয়ারা বেগমকে চিকিৎসার জন্য, তার পরিবারের অন্য সদস্যদের সাথে নামিয়ে দিয়ে, বাকী ৩৫০ যাত্রীকে নিয়ে নিউইয়র্কে চলে যায়। পরে দেলোয়ারা বেগমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ একটি ফিউনেরাল হোমে রাখা আছে। সেখান থেকে আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহটি বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে কানাডার বাংলাদেশ হাইকমিশন।

সংশ্লিষ্ট খবর

Back to top button